ব্যাভিচারঃঃঃ
এক টুকরো আকাশ দেখি বসে
জীবনের এক টুকরোর মতো
যদি তাকে বিচ্ছিন্ন করা যেতো ।
এখানেই রোদ-বৃষ্টি , দিন-রাত,
এখানেই কিছুটা চাওয়া পাওয়া,
নিজের মতন করে
যদি নেওয়া যেত !
এক টুকরো আকাশের জল
শহর ভাসায় ।
এখানের রাত্রি ঢাকে অন্ধকারে
শহরের চলার পথে ,
কালিঝুলি মাখা কোনো অভাগী
গনিকার ঘর ।
আমার এক টুকর চাওয়া
যদি পাওয়া হয়ে যেতো,
সমগ্র জীবনের মতো
প্রশ্নচিহ্ন এঁকে নিত
আমার অন্তর ।
লেখা-আহবান-বিজ্ঞপ্তি আগামী মাসে প্রকাশিত হবে নবপ্রভাত ওয়েব ম্যাগাজিনের ১০০তম সংখ্যা । কোনো বিশেষ বিষয় থাকছে না। শব্দ বা লাইন সংখ্যার কোনও বাঁধন নেই। বিভাগ-১: প্রবন্ধ-নিবন্ধ-ফিচার, বিভাগ-২: সব ধরনের গল্প, বিভাগ-৩: ভ্রমণকাহিনি-মুক্তগদ্য-রম্যরচনা, বিভাগ-৪: কবিতাগুচ্ছ (ন্যূনতম ৩টি)-ছড়াগুচ্ছ (ন্যূনতম ৩টি) পাঠাতে পারেন। নির্বাচিত লেখাগুলি (সর্বোচ্চ ৯৯টা) প্রকাশিত হবে এবং প্রতি বিভাগ থেকে একটি করে সেরা লেখার লেখককে মানপত্র ও নবপ্রভাত প্রকাশনীর বই উপহার দিয়ে সম্মান জানানো হবে। সম্ভব হলে সংখ্যাটির মুদ্রিত সংস্করণও হতে পারে। সুতরাং মানসম্মত ভালো লেখা পাঠান। e-mail: nabapravatblog@gmail.com পাঠানোর শেষদিন : 12/06/2026 পত্রিকা প্রকাশ : ১লা আষাঢ় ১৪৩৩ ( 15/06/2026) সূচিপত্র দেবাশিস সাহার গুচ্ছকবিতা ভবরোগবৈদ্যম ।। শ্যামাপ্রসাদ সরকার ছড়াকারের পরিচয়-সঙ্কট ।। জাহাঙ্গীর আলম জাহান Gen Z-এর প্রভাব : সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।। শিবশিস মুখার্জী আধুনিক সমাজ ও সক্রেটিস: প্রশ্নের ভেতর দিয়ে মানুষের যাত...