পুরুষ তুমি তরুণ মান্না তুমি রোজ রাত ক'রে বাড়ি ফেরো সে কোনো দোষের কথা নয় তুমি তো আর পাখি নও সন্ধ্যে নামলেই নীড়ে ফেরার আকুলতা জেগে উঠবে ডানায় তুমি পুরুষ, এ তোমার অধিকার । তুমি রোজ ড্রিংক ক'রে বাড়ি ফেরো সে কোনো দোষের কথা নয় সংসার-সমুদ্র মন্থনের হলাহল কণ্ঠ থেকে নামাতে সুরামৃতের দরকার, তা মানি তুমি পুরুষ, এ তোমার জন্মগত অধিকার । তোমার পোশাকে লিপস্টিকের দাগ সে কোনো দোষের কথা নয় আগুন দেখে পতঙ্গ যদি ঝাঁপ দেয় আগুনের কী দোষ তাতে দাহিকাশক্তি না থাকলে কীসের আগুন? তুমি পুরুষ, এসব তোমায় মানায়। তুমি নগ্ন হয়ে বাথরুম থেকে বের হও সে কোনো দোষের কথা নয় একা ঘরে বাবাই ঘুমিয়ে থাকে হঠাৎ যদি ঘুম ভেঙে যায় তার তুমি যেন লজ্জা পেয়ো না তুমি পুরুষ, ত...
এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র! কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও বোধহয় যে...