তাহাদের কথা... শাশ্বতী মণ্ডল আজকাল বড়ো পুরোনো মানুষ দের কথা মনে পড়ে। বিকেল হয়ে আসা ধানখেত,হৈমন্তী রোদের মন কেমন করা মায়া, ভাঙা চণ্ডী মণ্ডপে খড়ের কাঠামো,কোন জীর্ণ দোতলা বাড়ির কার্নিশ থেকে ঝোলা তাঁতের শাড়ির লাল নরম আঁচল ... সব কিছুতে মনে পড়ে। সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি পরা আমার নিরাপদ দাদু।মায়ের মেসোমশাই।চার ছেলে তাঁর।দুটো চালু মুদিখানার দোকান।বাজারের উপর সারের গোডাউন।পৈতৃক সম্পত্তি ও নেহাৎ কম না। তখনও বুড়োর হাতেই সংসারের সবকিছু।নাতি,নাতনী,বৌমা ছেলে নিয়ে ভর ভরন্ত সংসার! অভাব কিছুই নেই।শুধু একটি মেয়ে ছাড়া।ওই দাদু দিদার মেয়ে নেই,তাই মাসে একবার অন্তত আসতেই হবে আমার মায়ের কাছে।যখন আসবেন পুঁটুলি ভরে আনবেন কত্ত কিছু। হলুদ কমলাভোগ মিষ্টি মা ভালোবাসে বড্ড।লবঙ্গ লতিকা,একটি করে লবঙ্গ গাঁথা তাতে,বড়ো বড়ো সিঙ্গাড়া,তাতে ফুলকপি বাদামের স্বাদ।একটা থলিতে করে ধুতির কোমরে বাঁধা নোট আর খুচরো টাকা ।নাতি নাতনীদের কাছে আসতেন বলে সব টাকাই খরচ করবেন ভাবতেন। এসে থাকতেন চার পাঁচ দিন,তার মধ্যে মেলা বসলে আমাদের দ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান। যে-কোন বিষয়েই লেখা যাবে। শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো, তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না। লেখা মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'। ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...