জলছবির রঙ সোমা চক্রবর্তী রাণী পল্লীর তিন নম্বর গলির ঊনিশ নম্বর ঝুপড়ি থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে। চারমাস হলো প্রায়ই শোনা যাচ্ছে শব্দটা। ওই ঝুপড়িতে ললিতা থাকে। ললিতা একটা বাচ্চাকে চুপ করানোর চেষ্টা করছে। বাচ্চাটা মাঝে মাঝে চুপ করে যাচ্ছে, পরক্ষণেই আবার কেঁদে উঠছে। এইসব পাড়ায়, এই ধরনের ঝুপড়িতে সাধারণত বাচ্চাদের কান্না শোনা যায় না। অথচ এখানে যারা থাকে, সবাই মহিলা। অঞ্চলটা তাই রাণী পল্লী নামে বিখ্যাত হয়ে গেছে। ওরা নিজেরাই নিজেদের বিদ্রুপ করে বলে, "এক রাতের রাণী!" বাসিন্দারা সবাই মহিলা হলেও তাদের ঘরে ঘরে শিশুর কলরব এখানে কখনো ওঠে না। তার বদলে রাত ঘন হয়ে এলে ওঠে অন্য এক ধরনের কলরব। কখনো দরদস্তুর নিয়ে, কখনো পছন্দ অপছন্দ নিয়ে। কখনো ফুলের মালা নিয়ে ফেরিওয়ালা হেঁকে যায়। কখনো আবার মুখোশের আড়ালে থাকা ভদ্রলোকদের নেশাগ্রস্ত গলার আওয়াজে মুখরিত হয়ে ওঠে এখানকার গলি। এসব ছাড়াও, রাণী পল্লীতে বাসিন্দাদের মধ্যে দিনেমানে চাঁছাছোলা গলায় খিস্তিখেউড় আর ঝগড়াও শোনা যায়। কিন্তু শিশুর কান্না বা হাসি! কিম্বা তার অবুঝ এলোমেলো কথা- একেবারেই বিরল। তবু কচিৎ কদাচিৎ এমন ঘটনাও ...
লেখা-আহবান-বিজ্ঞপ্তি আগামী মাসে প্রকাশিত হবে নবপ্রভাত ওয়েব ম্যাগাজিনের ১০০তম সংখ্যা । কোনো বিশেষ বিষয় থাকছে না। শব্দ বা লাইন সংখ্যার কোনও বাঁধন নেই। বিভাগ-১: প্রবন্ধ-নিবন্ধ-ফিচার, বিভাগ-২: সব ধরনের গল্প, বিভাগ-৩: ভ্রমণকাহিনি-মুক্তগদ্য-রম্যরচনা, বিভাগ-৪: কবিতাগুচ্ছ (ন্যূনতম ৩টি)-ছড়াগুচ্ছ (ন্যূনতম ৩টি) পাঠাতে পারেন। নির্বাচিত লেখাগুলি (সর্বোচ্চ ৯৯টা) প্রকাশিত হবে এবং প্রতি বিভাগ থেকে একটি করে সেরা লেখার লেখককে মানপত্র ও নবপ্রভাত প্রকাশনীর বই উপহার দিয়ে সম্মান জানানো হবে। সম্ভব হলে সংখ্যাটির মুদ্রিত সংস্করণও হতে পারে। সুতরাং মানসম্মত ভালো লেখা পাঠান। e-mail: nabapravatblog@gmail.com পাঠানোর শেষদিন : 12/06/2026 পত্রিকা প্রকাশ : ১লা আষাঢ় ১৪৩৩ ( 15/06/2026) সূচিপত্র দেবাশিস সাহার গুচ্ছকবিতা ভবরোগবৈদ্যম ।। শ্যামাপ্রসাদ সরকার ছড়াকারের পরিচয়-সঙ্কট ।। জাহাঙ্গীর আলম জাহান Gen Z-এর প্রভাব : সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।। শিবশিস মুখার্জী আধুনিক সমাজ ও সক্রেটিস: প্রশ্নের ভেতর দিয়ে মানুষের যাত...