প্রস্তরযুগ ১ নৌকাভাসানের সময় যদি মেপে নিতে পারতে ঢেউস্তর দেখতে, কাগজের নৌকার গায়েও লেখা স্পেনীয় আর্মাডা আর ওদিকে কাঠের মাস্তুলে একজন লোক মোমবাতি জ্বলিয়েছে, তীব্র মোমবাতির ভাপ; আধখাওয়া হাভানা সিগার অনেকটা চাঁদের মত। এই চাঁদ। এই বিদঘুটে চাঁদ একদিন ধোঁয়া হয়ে যাবে , যেন কাজল , যেন প্রেম রোগ সেদিন দেখবে বাষ্প জমেছে চে গুয়েভারার বুকে যেন ভালবাসা ! যেন সেই আদিম বিশ্বাস আর আমাদের সামনে কোন উপায় নেই উদ্বায়ী চাঁদে বসতি স্থাপন করা ছাড়া, যেন পরিযান, প্রস্তুতি নৌকাভাসানের সময় যদি মেপে নিতে পারতে আলোকবর্ষ দেখতে আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে অন্ধকারের খোঁপা যেন মেঘ, যেন নিয়ানডার্থাল মানুষের আদিম পরিযান প্রস্তরযুগ ২ রোদকে কখনো ডুবে যেতে দেখেছো নিঃশ্বাসে, রোদ নিভে আসে আর তখনই হয় আমবাগানে ভিনগ্রহীদের আসা যাওয়া ভিনগ্রহী মানে মেখলিগঞ্জের সেই মেয়েটা যার মুখের এক দিকটা অ্যাসিডে পুড়েছে ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান। যে-কোন বিষয়েই লেখা যাবে। শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো, তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না। লেখা মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'। ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...