বসন্তের রঙ অমিত পাল আজ আকাশে খুশির হাওয়ার নাচ রঙ ছড়িয়ে দিল হঠাৎ কে যে! শিমূল পলাশ ভরিয়েছে সব গাছ চারপাশ আজ উঠল কেন সেজে! রঙ কি শুধু গাছের পাতায় পাতায় সেই রঙে কি হয়নি রঙিন মন? ঢুকছে না তো কিছুই আমার মাথায় গুনগুনে গান গাইছি সারাক্ষণ! এ কোন খেলা চলছে চারিদিকে ককিল ডাকে কুহু কুহু সুর অন্যরকম লাগছে পৃথিবীকে রঙ ছড়িয়ে দিচ্ছে যে রোদ্দুর। আর কিছু নয় ফাগুন সারা বেলা বসন্ত তার ডালি উজাড় ক'রে খেলছে বসে রঙিন করার খেলা আমরাও তাই নিলাম হৃদয় ভরে। ____________________________________________________ পরিচিতিঃ নামঃ অমিত পাল পেশাঃ শিক্ষকতা ঠিকানাঃ C/o ANIL KUMAR PAL (NEAR GAYALAL BOYS SCHOOL) P.O: DEBINAGAR, RAIGANJ DIST : UTTAR DINAJPUR WEST BENGAL, INDIA PIN : 733123 মোবাইল নংঃ 0919475105375 / 0917001086182 ইমেলঃ amitpal0809@gmail.com ____________________________________________________ লেখা প্রকাশিত হয়েছেঃ আ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান। যে-কোন বিষয়েই লেখা যাবে। শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো, তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না। লেখা মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'। ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...