২০১৯ বনাম বিক্ষিপ্ত বর্ণমালা ক কথায় আর কাজ হয়না।কথার কথাই সার 'মার... মার ' বলে ধেয়ে আসে চিৎকার। ট কোন টাকা আকাশী, কোন টাকা কমলা হাতে নিয়ে দেখেছি টাকা নাকি কালোও হয় কথাই শুধু শুনেছি র রাস্তার কলে স্নান করি। স্নানের জলে আয়রন ফেল করেও পাশ করে যাই কিসের শালা বায়রন ! ফ কাটমানি, অবরোধ ---আড়চোখে ফূর্তি এই দলে ঠাঁই পেল আজকাল মূর্তি। প পয়সা দিলে অর্ধাঙ্গী রুখে দাঁড়ালে মর্দাঙ্গি! চ রোগটা এখন বেশ ক্রিটিক্যাল। চিকিৎসা নয় সোজা সমাধান হাতের মুঠোয় ---হাতের কাছেই ওঝা। শ শহর সাজে, দেশ সাজে, যখন সাজে ফুটপাথ একই বৃন্তে দুটি কুসুম সবার জন্য ডিম ভাত। ব বৃদ্ধ দুজন প্রাণ হারায় দায়ী কোন ব্রোকারস্ বিশ্বকাপে হার মেনেছি। আমরা এখন চোকার্স। ম একটা মানুষ অনেক মুখ গেরুয়া, লাল, সবুজ সুখ... স সমস্যার মাত্রা অনেক, হয়না সহজ নিরসন লৌহ প্রতাপ ঠুনকো রঙ ; অস্ত্র এখন অনশন। জ জলের তোড়ে সব ভেসে যায় জলের এমন ক্যালি স্বপ্ন ছিল বাড়ি হবে, গাড়ি হবে, ঘুরব রোজভ্যালি আ ...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...