যদি কোনো পাঁচ বছরের শিশুকে জিজ্ঞেস করা হয় 5th june কী ? সে এক ঝটকায় বলে দেবে বিশ্ব পরিবেশ দীবস । ইদুঁর দৌড়ের প্রতিযোগিতা যে চলছে জানতে তো হবেই । আবার ব্রেনোলিয়ার গুনও হতে পারে । এখানেই নদী আর মানুষের পার্থক্য ! নদীর বয়স কি আর একটা দুটো । ভাবুন তাহলে নদী কী শিখলো ? এই ধরুন গঙ্গা, যমুনা -ঋকবেদেও এদের উল্লেখ পাই । সেই অনুযায়ী এদের বয়স ৩৫০০বছর । এরও যে কত হাজার বছর আগে এরা নেমে এসেছে কে জানে ? এতোটা বয়স হওয়া সত্ত্বেও 5th june কী এরা জানে না । আমাদের ভাষায় বলতে পারি 5th june হচ্ছে ইয়ে পরিবেশকে পরিস্কার রাখার দিন । একটাই কিন্তু দিন । আর আমরা মানব জাতি বছরের ৩৬৫ দিনই নিজেদের পরিস্কার নিয়ে ব্যস্ত থাকি ।জন্ম থেকে মৃত্যু আমরা পরিস্কারই থাকি ।জন্মের সময় যত নোংরা আবর্জনা বের হলো step by step সেটা নদীতে গেলো আর আমরা পরিস্কার হলাম আবার মৃত্যুর পরও যা যা নোংরা আবর্জনা এমনকি আমাদের অস্থি পযর্ন্ত নদীর বুকে ভাসিয়ে দিয়ে আমাদের পরিবারের লোকজন পরিস্কার হলো । এতো গেলো জন্ম মৃত্যু তাছাড়া আর যতো নোংরা আবর্জনা যেমন ধরুন বিভিন্ন অনুষ্ঠানের মোড়ক থেকে শুরু করে পাতা , গ্লাস, বোতল,ফুল ,ফল, ঠাকুর-দেবতা...
এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র! কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও বোধহয় যে...