এক দুঃস্বপ্নময় অসহ্য সময়ে আমরা "স্বপ্নের উজ্জীবন'' বিষয়ক সংখ্যা প্রকাশ করছি। এখন "ধর্ম" শব্দটিতে কোনো নিরাময় নেই, শান্তি স্বস্তির ছায়া নেই। কিছু স্বার্থবাজ কৌশলী মানুষের চতুরালি আর গর্ভের মধ্যে কাজ করা জিনবাহী কুসংস্কারের সঙ্গে অশিক্ষা ও দারিদ্র ধর্মকে আজ দুর্বিষহ একটা স্তরে হাজির করেছে। অন্ধত্ব কোন পর্যায়ে পৌঁছালে স্টিফেন হকিং এর মতো মানুষকে ঠিক তাঁর মৃত্যুর পরই প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় গালাগাল দেওয়া যায়? শুধু মাত্র ঈশ্বরবিশ্বাসী না হওয়ার জন্য! আট বছরের এক ফুটফুটে মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে হত্যা করার পরও ধর্ষনকারী-হত্যাকারীর হয়ে গলা ফাটায় তথাকথিত শিক্ষিত(?) মানুষ ধর্ম, উগ্র জাতীয়তাবাদ আর সঙ্কীর্ণ রাজনীতিকে সামনে রেখে? ধর্মের কারণেই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের হত্যা হয়েছে, ইতিহাস তার সাক্ষী। মানবিকতাশূন্য ধর্মের চেয়ে মানবিকতাপূর্ণ নাস্তিকতা অনেক বেশি গ্রহণযোগ্য হওয়া উচিত। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের উচিত অসধর্ম অসবর্ণ বিবাহে জনসাধারণকে উৎসাহিত করা। যে কোন ফর্ম পূরণে ধর্ম পরিচয়ের জ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান। যে-কোন বিষয়েই লেখা যাবে। শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো, তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না। লেখা মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'। ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...