Skip to main content

কবিতা ।। এসো হে বৈশাখ ।। অরুণিমা দাস

 

এসো হে বৈশাখ

✍️ ডা: অরুণিমা দাস


জীর্ণ যা কিছু যাও ভুলে বরণ করে নাও নতুনেরে
আসছে যে নতুন বছর,সকলে প্রস্তুত তারে গ্রহণের তরে।

বৈশাখ যে আসছে,মোরা করি তাকে সাদর সম্ভাষণ
আনন্দে মেতে উঠেছে চারদিক,বাজছে আগামীর গান।

বইছে খুশির জোয়ার পুরনো গ্লানি ভুলেছে সবাই
হাসছে আকাশ বাতাস মনে সকলের আমোদ তাই।

এ যে এক সার্বজনীন উৎসব আপামর বাঙালির
সকলের প্রতি তাই রইলো শুভেচ্ছা শুভ নববর্ষের।


©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

Comments

  1. ধন্যবাদ। শুভ নববর্ষ ১৪৩২

    ReplyDelete

Post a Comment

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই