Skip to main content

কবিতা ।। চন্দন সুরভি নন্দ



সুস্থতার অসুখ

         

একের পর এক খসে পড়ছে তারা ,
নিঃশেষিত সূর্যের কিরণ 
শেষ ছায়ায় বেঁধেছে প্রকৃতির দেওয়াল,
দূর থেকে গিলে খেতে আসে 
কাঙ্ক্ষিত ধংসের ছাই,

স্তিমিত পৃথিবীর আগ্নেয়গিরি হতে

রাত ভোর হয়ে আবার একটি সকাল,
রোদ্দুরের শৈশব খিলখিলিয়ে ওঠে
সবুজ ঘাসের ওপর,

ধূসর মরুভূমির বুকে
মাঝে মাঝে মরীচিকার ডাক 
সাইরেন দিয়ে যায়। 

------------------------------------

চন্দন সুরভি নন্দ 
বেলঘরিয়া
কলকাতা-56

সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই