Skip to main content

কবিতাঃ হৃদয় বর্মন d

             রাত 

             ‌‌ 
রাত কত মায়াময় স্বপ্ন নিয়ে আসে ।
রাত কত শত মানুষের চোখে, ক্লান্তি 
মোছাতে ঘুম নিয়ে আসে ।
যারা শান্তিতে ঘুমাতে পারে,
তাদের কাছে প্রশ্ন করো ।
তারা বলবে রাত কত সুন্দর ।
রাত যেন তাদের কাছে স্বর্গ ।
কিন্তু এই রাত !
তাদের কাছে স্বর্গ নয় ।
যারা রাতের অন্ধকারে বিক্রি হয়ে যাচ্ছে ।
চলে যাচ্ছে অচেনা অজানা নরকে ।
এই রাত মায়াবী স্বপ্ন নিয়ে আসে না তাদের কাছে ।
নিয়ে আসে এক হাজার যন্ত্রণা ।
এই রাত মায়াবী নয় ।
এই কেরে নিয়েছে নারীর ইজ্জত ,
নিয়েছে পরিচয় হীন সন্তানের জীবন, যে পৃথিবীর আলো দেখার আগেই বিদাই নিয়েছে ।
এই রাতের এক দিক পূর্ণিমা তো অন্য দিকে আমাবস্যা ।

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই