Skip to main content

সন্দীপ পালের কবিতা


                                                                                   

অপেক্ষার পথ



তবু বেঁচে রব এই পৃথিবীর স্বার্থে,
জীবন যদিও দেয়নি আমায় কিছুই-
তবে মৃত্যুকে কোনদিন করিনি আপন
এই জীবনের অসীম পথে চলতে চলতে আজ বড় ক্লান্ত
এখনতো সবে বিশ,
এখনও হাজার খানেক মাইল পথ হাঁটা বাকি;
চলার পথে প্রত্যেকটা দুঃখ গভীর ভাবে নিই বলে
আজ আর হাসি নেই মুখে
সবার হাতে দেখি শানিত অস্ত্র!
নিরস্ত্র হয়ে কিকরে লড়ব?
তাই বন্ধুত্ব পূর্ণ সাহায্য নিতে ভয় করে
দুঃসহ রাতের আঁধার এক একটা কোশ মেরে ফেলে ,
তাই বলে ক্যান্সারে আক্রান্ত হবো না কোনদিন ;
শুধু ভয়ে ভয়ে কাটে মুহূর্তগুলো
সব পথে হাসিমুখে হেঁটে পেরিয়েছি,
শুধু অপেক্ষার পথটুকু আছে বাকি।
-------------------


-সন্দীপ পাল                                       
আসানসোল

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই