চোর তুমুল শোরগোলে ঘুম ভেঙে গেল কামিনীর, এত চিৎকার-চেঁচামেচি কীসের? যারাই করুক, পরে দেখা যাবে, আগে তো ওকে ডাকি। পাশেই শুয়েছিলেন তাঁর স্বামী বিবিধান। রিটায়ার হতে আর বেশি দেরি নেই। এক মেয়ে ছিল। তারও বিয়ে দিয়ে দিয়েছেন মাসখানেক আগে। জামাইটাও খুব ভাল পেয়েছেন। যেমনি ভাল পরিবার। তেমনি দেখতে-শুনতে ভাল। তার উপর চাকরিও করে আরও ভাল। দমকলের চাকরি। বেশ ভাল টাকাই মাইনেপত্র পায়। ফলে এখন তাঁদের ঝাড়া হাত-পা। বিছানায় শুলেই তাঁর স্বামী নাক ডাকতে শুরু করে দেন। অথচ তাঁর চোখে ঘুম নেই। রাত দেড়টা-দুটো অবধি একটার পর একটা সিরিয়ালের পুনঃসম্প্রচার দেখেন। টিভি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে ঘুমোবার চেষ্টা করেন। কিন্তু সেই ঘুম এত পাতলা যে, পাশের বাড়ির কোনও বেড়াল একটু 'ম্যাঁও' করলেও তাঁর ঘুম চটকে যায়। আর সেই ঘুম একবার ভেঙে গেলে কিছুতেই দু'চোখের পাতা এক হতে চায় না। এই দু'দিন ধরে সেটা আরও বেড়েছে। কারণ, তিন দিন হয়ে গেল মেয়েটা শ্বশুরবাড়ি থেকে এসেছে। তার নাকি মায়ের জন্য মন কেমন করছিল। তাই... খুব ভাল কথা। কিন্তু আসার পর থেকে তার হাবভাব-চালচলন যেন কী রকম ঠেকছে। ও তো এ রকম ছিল না! কিন্তু আজ...
সূচিপত্র ২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ।। শিবাশিস মুখার্জী ১৬ অক্টোবর : সম্প্রীতি ও ঐক্যের রাখিবন্ধন উৎসব ।। পাভেল আমান কন্যাশিশু : আগামী পৃথিবীর স্বপ্ন ।। উৎপল সরকার কামি সম্প্রদায়ের ভাষা, সাংস্কৃতিক স্মৃতি এবং অস্তিত্বের সংকট ।। ড. শিবাশিস মুখার্জী বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব গল্প ।। মুক্তিহীন কারাগার ।। মেশকাতুন নাহার গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন গল্প ।। প্রথম পরাজয় ।। সৈকত প্রসাদ রায় প্রবন্ধ ।। পঞ্চজনা (পর্ব ২) ।। কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য ।। রণেশ রায় গল্প ।। হরিপুরের কালীপুজো ।। চন্দ্রমা মুখার্জী ফিচার ।। বইয়ের দোকানে যে বৃদ্ধটি প্রতিদিন আসে ।। শিবাশিস মুখার্জী কবিতা ।। একটা উপায় আছে ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। অপেক্ষার কুড়ি বছর ।। মোঃ নুর অণুনাটক ।। অগ্ন্যাত্মজা।। দেবাঞ্জন মোদক (রবিপ্রিয়) গল্প ।। শুভ দীপাবলী ও পাপান ।। গোপা সোম কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম ছবি ।। অঙ্কিতা পাল ( বিশ্বাস ) কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী গুচ্ছকবিতা ...