অপেক্ষার কুড়ি বছর
মোঃ নুর
কোন এক শিক্ষক বলেছিলেন আমায়—
"হে পথিক, শোনো!
ভুল ট্রেনে চড়ো না যেন কোনো।"
সেই কথা গেঁথে নিয়ে হৃদয়ের ভাঁজে,
আজও আমি দাঁড়িয়ে আছি স্টেশনের মাঝে।
কত ট্রেন এলো, কত ট্রেন গেল দূরে,
অজানা সব সুর তুলে চাকার নূপুরে।
বুকে শুধু একটাই ভয় জাগে বারেবার—
যদি চড়ে দেখি ভুল ট্রেন তবে ফিরবো কীভাবে আর?
সেই ভয়ের শিকল পায়ে পড়ে আছি আজো,
রোজ রাতে ভাবি— 'পথিক, এবার সাজো'।
কখন আসবে আমার সেই কাঙ্ক্ষিত রেল?
এভাবেই কাটলো কুড়িটা বছর, হলো না তো মেল।
আমার সেই সঠিক ট্রেন আজও এলো না,
খুঁজে পেলাম না কাঙ্ক্ষিত ঠিকানাও না।
হয়তো ট্রেনটি এসে গেছে সামনের কোনো স্টেশনে,
আসবে আসবে বলে কাল গুনছি এ মনে।
কুড়িটা বছর কেটে গেল এই পথ চেয়ে—
পথিক এখনো দাঁড়িয়ে আছে, একলা বিষণ্ণতায় ছেয়ে।

Comments
Post a Comment