Skip to main content

Posts

Showing posts with the label ১৬শ সংখ্যাঃ আষাঢ় ১৪২৬ জুন ২০১৯

কবিতা ।। অমর একুশের গান ।। সাদেকুল ইসলাম

অমর একুশের গান সাদেকুল ইসলাম  বছর ঘুরে ভাষার মাস ফেব্রুয়ারী এসেই গেছে ভাই একুশ তারিখ প্রভাত ফেরিতে শহীদ মিনারে যাই। শহীদ মিনারে গিয়েই দেখি দিচ্ছে সবাই ফুল খালি পায়ে হাটছে সবাই হচ্ছে না কারোর ভুল। রফিক, শফিক, জব্বার, বরকত আরো নাম নাজানা অনেকে বাংলা ভাষার জন্য তারা  বিলিয়ে দিয়েছেন নিজেকে। ভাষা শহীদদের স্মৃতি স্মরণে পালন করছি নিরবতা বিশ্বের ইতিহাসে কোথাও নেই ভাষার জন্য করতে এমনটা। আমরা আজি বাঙালি হয়েও দিচ্ছি না ভাষার মান ২১শে ফেব্রুয়ারী চারিদিকে ভাসে মাতৃভাষার গান। বাংলা আমার মায়ের ভাষা  আমি বাংলার সন্তান নিজের জীবন দিয়ে হলেও রাখবো ভাষার মান।   ============= সাদেকুল ইসলাম, কিশোরগঞ্জ, নীলফামারী,বাংলাদেশ। 

কবিতা: মনীষা কর বাগচি

মজবুরী কিছু কষ্ট আছে যারা শেষ হতে হতেও হয়না। নতুন নতুন রূপ নিয়ে নতুন ভাবে আসে।বারবার আসে।          কখনও ফুলের রঙ ধরে আসে কখনও আগুনের, যে রূপেই আসুকনা কেন কালবৈশাখীর ঝড় ওঠে সমস্ত অস্তিত্বে।বিপন্ন হয় বেঁচে থাকার আশাটুকু। তার মধ্যেও ভোররাতের জ্যোৎস্না হ‌ই।           সেটা আমার মজবুরী ... ========================== Manisha Kar Bagchi Azadpur Delhi-33 9711839955

প্রচ্ছদ ও সূচিপত্র

ব্লগ নবপ্রভাত ১৬শ সংখ্যা আষাঢ় ১৪২৬ , জুন ২০১৯  -: সূচিপত্র :- প্রবন্ধ-নিবন্ধ : সঞ্জয় কুমার মল্লিক   রমলা মুখার্জী   অনিরুদ্ধ সুব্রত    রাণা চ্যাটার্জী   তন্ময় সিংহ রায় মুক্তগদ্য : শিবনাথ দত্ত     নিসর্গ নির্যাস মাহাতো     সুমিত্রা পাল     আবদুস সালাম     পিয়ালী মজুমদার     সুমিত মোদক     নন্দিনী লাহা সোম   রবীন বসু    সৌরভ দত্ত     বরুণ দুবে    শেফালী সর   সম্পা পাল গল্প/অণুগল্প : আকাশ নীল মাইতি   তুলি মণ্ডল    শ্যামাপদ মালাকার    ফরহাদ হোসেন   রণেশ রায়   অরুণ চট্টোপাধ্যায়   সান্ত্বনা চ্যাটার্জী রম্যরচনা :   তপন তরফদার কবিতাগুচ্ছ :    বনশ্রী রায় দাস   সুপ্রীতি বর্মন  রঞ্জন ভট্টাচার্য   দেবব্রত দাস  তাপসকিরণ রায়  দুটি কবিতা:  সৌগত রাণা কবিয়াল    আবির্ভাব ভট্টাচার্য  সবর্না চট্টোপাধ্যায় কবিতা/ছড়া ...

মুক্তগদ্যঃ পিয়ালী মজুমদার

অকিঞ্চিৎকরের ডায়েরি- ৪ --------------------------------------------------------- একটা আলুথালু দুপুর পেরোচ্ছি অপেক্ষার। বারোটা বেজে দশ কুড়ি....তিরিশ...  ঘড়ির কাঁটায় একটা নাকফুল স্পষ্ট হচ্ছে ক্রমশ। ঝিকমিক করে এগিয়ে আসছে এই সুরভিত রেস্তোরাঁর দিকে। এখানে জীবন বড়ো মাংসল। বিরিস্তা- কেশরে মাখামাখি। নতমুখে ঘ্রাণ নিচ্ছে তৃপ্ত যুবতী। উষ্ণ তন্দুরে লোভ ঝলসে নিচ্ছে অস্থির যুবক।  খুশবুদার, তুলতুলে কাবাবের সাথে একটা ঝুঁকিপূর্ণ শহরের হা-মুখের ভেতর  মিলিয়ে যাচ্ছে জোমাটোবালকেরা।  ক্রমাগত আসা- যাওয়ার চিলচিৎকার ব্রীজ পেরোতে থাকা রেলগাড়ির মতো ঝমঝম করে বাজছে ওদের মাথার ভেতর। রূপমতীর শীর্ণ আঙুল জ্বালা করে উঠছে উচ্ছিষ্ট হাড়ের খোঁচায়। ফুটন্ত ফিরনির মতো ক্ষুধা গাঢ় হচ্ছে  আবহে। সন্তানের মুখ ঢেকে যাচ্ছে চিমনির ধোঁয়ায়।  এমন সব দৃশ্যের পাশে পাত্তা না পেয়ে, একটু দূরে দাঁড়িয়ে ফ্যালফ্যাল তাকাচ্ছে গোলাপবিবি। হাতের প্লাস্টিকে ভাগের অন্ন। পাত পড়বে এক্ষুনি। লেজ নাড়াতে নাড়াতে এসে পড়েছে সবাই। ওদের অবোলা চোখে ছায়া ফেলছে বিষণ্ণ অন্নপূর্ণা....  এসে পড়েছে নাকফুলও। তার ভেজা ভ...

মুক্তগদ্য: নন্দিনী লাহা সোম

অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে বসন্ত যে এসেছে, সে জানে কেবল এক পাগল কোকিল। অফিস ঢুকছি, কুউউউউ...লাঞ্চে নেমেছি, না, ঝুপস্-এ খেতে নয়, এমনি  এলোমেলো হাঁটতে, অমনি কুউউউউ....BSNL অফিস ছুটছি, আর্জেন্ট মিটিং, কুউউউউ... হ্যাঁ, আর বলবেন না আর কোথাও জায়গা পায় নি, আমারই অফিসের সামনের কোনো এক গাছে বাসা বেঁধেছে। এমনিই আমার ডেস্কের পিছনে দেওয়ালটা হঠাৎ শেষ হয়ে গেছে জানলায়। ঠিক যেখানে মেট্রোর সেক্টর ফাইভ স্টেশন আর উইপ্রো ফ্লাইওভার দুজনে দুজনকে না ছুঁয়ে ছুটে যাচ্ছে সেখানে আকাশ তার সমস্ত মন খারাপ নিয়ে থমকে থাকে, বলে "আয়"....তার মধ্যে ঐ কোকিল!!!  না, এই বসন্তে দিকশূণ্যপুর যাবার উপায় নেই, দিগন্ত ব্যাপী নীলে গুচ্ছ গুচ্ছ পলাশের লালের আগুন হয়ে জ্বলে থাকা যে এমনিই দেখতে পায় তার কাছে এ রোজকারের ব্যাপার, সে কি করে বুঝবে কালো কফিতে চুমুক দিতে থাকা আমি-র এই বারোতলার বদ্ধতা?....তাই বোধহয় ঐ এক দেওয়াল আকাশ, ঐ পাগল কোকিল আর অফিস থেকে ফেরার পথে "বসন্তের ঐ মাতাল সমীরণ"... এর মধ্যে একদিন হৃদি জানালো, তার স্কুলের অ্যাসেম্বলিতে এবারে "ওরে গৃহবাসী" গাইতে গাইতে, নাচতে নাচ...

মুক্তগদ্যঃ সুমিত মোদক

সনাতনী ভাবাবেগ মোড়কে ঢাকা খাজুরাহর কলঙ্কিত অধ্যায় হাজার বছর আগেকার ঘটনা । সে কারণে , সঠিক কোনো ইতিহাস নেই । প্রায় পুরোটাই দাঁড়িয়ে আছে মিথের উপর । বিশ্বাসেরব উপর । যেহেতু বিষয়টি সনাতনী হিন্দু ভাবাবেগ সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে  সে কারণে হয়তো সমসাময়িক ঐতিহাসিকগণ বিষয়টি এড়িয়ে গেছেন । হয়তো বা স্পর্শকাতর হিন্দু ভাবাবেগে আঘাত লাগবে ভেবেই । বা ঐতিহাসিকগণ মনে মনে করে ছিলেন বিষয়টির মধ্যে ঐতিহাসিক কোনো উপাদান নেই ।  # প্রতিবেদকের আধুনিক দৃষ্টিতে ধরা পড়েছে খাজুরাহর মন্দির সৃষ্টির নেপথ্যের এক কলঙ্কিত অধ্যায় । যৌবন ও যৌনতার অধ্যায় । সেটাকে ঢাকার জন্য মন্দির গাত্রে যৌন ভাস্কর্য । যেটা এক সময় ছিল দ্যা টেম্পল অফ সেক্স । সেটাকে বতর্মানে সারা বিশ্বকে দেখানো হচ্ছে দ্যা টেম্পল অফ লাভ । কেবল মাত্র বিশ্বায়নের জন্য । পর্যটন শিল্পের জন্য । # খাজুরাহর মিথটা হলো , রাজেব্রাহ্মনের কণ্যা হেতস্বী অপূর্ব সুন্দরী  । অল্প বয়সেই বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে আসেন। এক রাতে নদীতে স্নান করতে গিয়ে চন্দ্রদেবের আকাঙ্ক্ষার শিকার হন এবং দুজনের যৌন মিলন ঘটে । চন্দ্রদেব ও হেতস্বীর মিলনের ফলে ...

নিবন্ধঃ রমলা মুখার্জী

কৃষক-বন্ধু রবীন্দ্রনাথ প্রকৃতি আমাদের মা। পরম প্রকৃতির দানেই জীব-জগতের আবির্ভাব,লালন-পালন। কিন্তু বুদ্ধিমান নাকি বুদ্ধুমান মানুষেরা সেই প্রকৃতিই করছে দূষিত। সবুজ জঙ্গল কেটে বানাচ্ছে কংক্রিটের জঙ্গল। সবুজ গাছ উধাও হলে যে আমাদের অস্তিত্বের সঙ্কট হবে তা রবীন্দ্রনাথ সে যুগেই মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন, তাই প্রবর্তন করেছিলেন বৃক্ষরোপণ উৎসবের। সেকথা আমরা সবাই জানি, কিন্তু যা অনেকেই জানি না তা হল যে পল্লী বাংলার দুঃখ-দুর্দশা তাঁকে এতটাই ভাবিয়ে তুলেছিল যে তিনি সক্রিয়ভাবে পল্লীবাংলার উন্নতিতে মনোনিবেশ করেছিলেন।    রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন যে দেশে কোন কৃষি-বিদ্যালয় নেই, নেই কোন সরকারি কৃষিনীতি। তাই রবীন্দ্রনাথ কবি ও কৃষিবিদ্ দ্বিজেন্দ্রলাল রায়ের সহযোগিতায় শিলাইদহে আলুর চাষ শুরু করেছিলেন। প্রথমবার এই কৃষিকাজে সাফল্য তাঁর আসেনি। প্রচুর ব্যাঙ্গ-কৌতুকের বৃষ্টি উপেক্ষা করে তিনি পুনরায় ঐ কাজে ব্রতী হলেন। এবার আলুচাষে এল সাফল্য। আজকে বাংলার যে ফসলটির ওপর আমরা অনেকটাই নির্ভর করি সেই আলুর বিজ্ঞানসম্মতভাবে চাষের প্রথম প্রবর্তনের জন্যও আমরা রবীন্দ্রনাথকে একজন দরদী, আধুনিকমন...

মুক্তগদ্যঃ শিবনাথ দত্ত

ছক  ১      আজও সুতনুর মনকে সেদিনের বিয়েবাড়ির স্মৃতি উদাস করে দেয়। সেই আলো ঝলমলে লোকারণ্যের মাঝখানে উজ্জ্বল সুন্দর সাজে সজ্জিত চঞ্চলা হরিণী সারদার দুষ্টুমিভরা চাহনি মনে পড়লে অজান্তেই সুতনুর ঠোঁটে মৃদু মধুর হাসি ফুটে ওঠে।      মাস চারেক আগের কথা। ফাল্গুনের মাঝামাঝি সুতনুর কাকার ছোট মেয়ের বিয়ে হল। তার হবু ননদ সারদা এসেছিল ওদের বাড়ি। ওরকম রূপ সাধারণত খুব কম চোখে পড়ে। উজ্জ্বল ফর্সা শরীরে গোলাপি শাড়িখানি দারুণ মানিয়েছিল। শাড়ির সাথে ম্যাচ করে গোলাপি মালা, কানের দুল ও গোলাপি টিপ পরেছিল। আর খোঁপাতে ছিল একগাদা রজনীগন্ধা। মনে পড়তেই সুতনুর মন গোলাপি নেশায় ভরে ওঠে। সে রূপের সঙ্গে মনের মাধুরী মিশিয়ে তার স্মৃতি খানি আরো মধুর হয়ে ওঠে।      সেদিন বিয়েবাড়িতে ওই সুন্দরীটি অনেক যুবকেরই নজর কেড়েছিল সত্যি। তবে সুতনুর মতো আর কারো মনে এতটা দোলা জাগায়নি। এতদিন কেটেছে, অথচ তার সেই দোলায় সুতনুর হৃদয়পাত্রের রঙিন জলে আজও সমান ভাবে ঝিলমিলিয়ে ঢেউ খেলে ওঠে। আর যখন তা মাঝে মাঝেই মনকে ছাপিয়ে ওঠে, তখন কবিতা না লিখলে মনের উচ...

রবীন বসুর মুক্তগদ্য

দুখু মিয়া কবি     ———————— দুখু মিয়া কবি l আমাদের কাজী নজরুল ইসলাম l আদ্যন্ত দুখী এক পরিবারে জন্মেছিলেন l সম্বল ছিল একটা বাঁশের বাঁশি l খিদে ভুলতে তাতেই সুর তুলতেন l মধ্যদুপুর অতিক্রান্ত বিকেলের বাতাস সে সুর বয়ে যেত বহু দূর l ঘাট থেকে ঘাটে, গ্রাম থেকে গ্রামান্তরে l একদিন সেই বাঁশিকে সম্বল করে ঢুকে পড়লেন লেটোর যাত্রাদলে l শুরু হল ভ্রাম্যমান জীবন l জনপদ মুখরিত হল তাঁর বাঁশির সুরে l  পালার কাহিনী থেকে জীবনের পাঠ শিখে নিলেন l শুরু হল স্ব-শিক্ষার ভিত্তিস্থাপন l পরে নিজের চেষ্টায় আরবি, আর ফারসি শিখেছিলেন করাচি সেনানিবাসে এক পাঞ্জাবী মেজরের কাছে l নিজেই ব্যঙ্গ করে লিখেছেন একসময়— 'বিলেত ফেরনি?' প্রবাসী-বন্ধু ক'ন্, 'এই তব বিদ্যে ছি !'     ছি! ছিল তাঁর সারাটা জীবন l  হিন্দুরা বলেছেন 'নেড়ে', মুসলমানরা বলেছেন 'কাফের' l অথচ তাঁর মত উদার সর্ব-মানবিক সংস্কারমুক্ত সত্যিকার সাম্যবাদী মানুষ বিশ শতকে কমই জন্মেছেন l "গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান !" নারী-পুরুষে সমানাধিকার চেয়েছিলেন l ...

মুক্তগদ্যঃ শেফালি সর

 ।। প্রথম।।                                 জীবনের শুরু টাই তো প্রথম। প্রথম যা কিছু তার মধ্যে থাকে একটা নবীনতা যা সবকিছুকে সুন্দর করে তোলে। প্রথম ভূমিষ্ঠ হলাম যেদিন, সেদিন পৃথিবীর আলোটাও ছিল আমার কাছে প্রথম। মায়ের হাতের প্রথম পরশ পেলাম সেদিন-অনুভূতিটাকে হয়তো উপলব্ধি করতে পারি নি, তবু ও সেই প্রথম পরশ আমাকে পবিত্র করেছিল। তারপর জীবন নদী প্রবাহিত হ'তে শুরু ক'রল। জীবন প্রবাহিত হবার যে কী অপরিসীম আনন্দ তার  উপলব্ধি  কত মধুরতম! উচ্ছল চঞ্চল জীবন প্রবাহ কত মন ছুঁয়ে ছুঁয়ে জীবনের ঘাট পেরিয়ে পেরিয়ে কত কথা কয়ে কয়ে এগিয়ে চলেছে। কখনো সে থামেনা বুঝি থামবেও না। সেই অনন্ত প্রবাহ মিলিত হবে অনাদি কালের স্রোতে। কিন্তু সেই প্রথম প্রবাহের ক্ষণ টি যেন কত সুন্দর কত মধুময়!তা লেখা আছে কালের জীবন পঞ্জিকা তে।  তারপর প্রথম পাঠশালা মায়ের কোল। প্রথমেই মা হাতে খড়ি টা ধরিয়ে  শ্লেটের উপরে দাগ কাটতে শেখালেন। কালো শ্লেটের উপরে সেই প্রথম খড়ির সাদা  দাগটা আজ ও চোখের সামনে ভেসে ওঠে। মনের ঘর...

কবিতাঃ উত্থানপদ বিজলী

বার্তাবহ ----------------------- আষাঢ়স্য প্রথম দিবসে কবি কালিদাস, মেঘকে দিয়ে  খবর পাঠিয়েছিলে যক্ষের প্রেমিকাকে..... আজ আমার  চারপাশে ঘোরাফেরা করে বার্তাবহ বাতাস তাকে আমি এখন পাঠিয়ে দিচ্ছি প্রেমিকাকে কানে কানে কিছু কথা বলতে। কী বলবে সে ? সেটাই তো লাখ কথার এক কথা ! বিশ্বাস নিয়ে  কতক্ষণের প্রেমিকা ছিল সে,,,,,,, কেন না আকাশের বুকে ক্ষণে ক্ষণে  মেঘের খেলা বদলে যাচ্ছে । --------------------------------------- উত্থানপদ বিজলী নারিকেলডাঙ্গা,পোঃ-মধ্যশিবপুর দক্ষিণ 24 পরগনা,পিন-743372 ফোন-9733941690 Sent from my Samsung Galaxy smartphone.

কবিতা গুচ্ছঃ বনশ্রী রায় দাস

            মা উড়ো মেঘের জল সরিয়ে রোদ্দুরের ওম  শ্বেত শামুকের বুকে, ভিজে যাওয়া  পানপাতা উঁকি দিচ্ছে বরোজের ফাঁকে , হালকা রোদে পালক শুকিয়ে নিচ্ছে ছাতারে সোঁদা মাটির রাস্তা ধরে বালা ডাঙার পুকুর ঘাটের দিকে বাঁশি ঠাকুরমা । # ওদিকে কলসি ডোবানোর গুব-গুব আওয়াজ  বিষণ্ণ যুবতী ছায়া পড়েছে জলের মেঘে জল তরঙ্গে কাঁপে নাকছাবি । আকাশ পথে চলেছেন আমার মা ক্লান্তিহীন সেই  চলার ছন্দ ,খাঁ খাঁ করছে  তাঁর রেখে যাওয়া স্বরলিপির খাতা।        -----0----     অথৈ সূর্যাস্ত রেখা বরাবর রং মাখছে চতুর্বেদীয় ধ্যান  মাঝি ঘরমুখো,ছাতিম মেখে বাতাসের  ঢেউ । # সারাদিনের ক্ষয় ধুয়ে দিতে পাখিরা  খুঁজে নেয় আপন রমণ-ভাষা। # আমি শুধু জেগে থাকি মরা নদীর অরণ্যে  বেহাগের বিষাদ ছুঁয়ে পতঙ্গের ওড়াউড়ি । # হাপিত্যেশ নৌকা পানাফুল ভিজে যায় বিলকুল  হিসেব বুঝে নিতে নোঙর তুলে দিল বন্দর ।          ---------0------       ...

দুটিকবিতাঃ আবির্ভাব ভট্টাচার্য

  দেবী কঙ্কালগাছ দাঁড়িয়ে রয়েছ তুমি তোমার সেলাই খুলে যাওয়া জঠর, তার ভিতর দিয়ে দেখা যায় - ব্রম্ভান্ড! দেশ-কালহীনা দাঁড়িয়ে রয়েছ তুমি তোমার স্নেহশিকড়ের মুলটুকু ছুঁতে চন্দ্রালোকে ঘর ছেড়ে এসেছিল - তথাগত। বিষাদমন এক একটা রাতে বিষাদের কাছে মন - চৌকাঠে পা, এক পা বাইরে রেখে, ফজর নামাজে মন পেতে দিয়ে এসে চাঁদ খুঁজে মরে কাজুবাদামের গাছে। কোনো বিকেলের আনমনা রোদ আলো মাথার পাশে, বালিশের পাশে বসে, কপালে জমা স্মৃতির ধুলোর পরত আলতো আঙুলে তুলে নেয় তার হাতে। এক দু'মুঠো বিষাদগন্ধ রেখে - একদিন আর কুলায় ফেরে না পাখি। নিজেকে নিজেই বে-ঘর করল যে, অবসরে তাকে তথাগত বলে ডাকি। দরবারী রাগে আগুন জ্বলেছে রাতে হু-হু পুড়ে গেছে কালবৈশাখী বন, বিষাদের তারে মীড় দিয়ে যায় কে - শেষ সকালে কে গেয়ে যায় ইমন? বিষাদে বিষাদে বহুদূর এসে বুঝি, চিঠিরা মিথ্যে প্রতিশ্রুতির পাতা। রবিবার মানে অতীতেরা অতিথি, জানলা জানলা বিষাদ পর্দা ঢাকা। ------------------------------------------------- Name: ABIRBHAB BHATTACHARJEE Address: 20a/1, Bonmosjid Para Kalna Gate Burdwan 713101 Email: bhab.ab...

কবিতাগুচ্ছঃ দেবব্রত দাস

।।অস্তিত্বহীন।। যা কিছু আকাশ ভরা পাত্র, তুমি পান করেছ নতুন দিনের মতো। ইতিহাস থেকে বেরিয়ে আশা সুর ত্রুমশ্য মুহ্যমান। শেয়ালের ডাক শোন মানুষের গুহাপ্রাচীরে। হাওয়া ঘনত্ব, বালির ওপারে নদী,আর জোনাকির গান এভাবেই  প্রতিদিন বলে যায়, এই ঘাসের চাদরে বসো,একটু স্থির হও, আশা,ভরসা,কামনা,যাতনা,শ্লাঘা, ক্রোধ ভাসিয়ে দেও মহাশূন্যে,  শুন্য হয়ে বাঁচো,অস্তিত্বহীন হয়ে বাঁচো! ।।তবে কোনো প্রশ্ন করো না।। তবে কোনো প্রশ্ন করো না,  বুঝে নিও ঠোঁটের ভাঁজ। সবসময়তো প্রেম আসে না,  মাঝেমাঝে আসে কালো মেঘ, ঠিক যেভাবে মহাকাশের তলানিতে পড়ে থাকে রাস্তারা,  জানালার বাহিরে জোনাকিরা কাঁপতে থাকে,  সময়ের চাদর কত ফুট চওড়া?  কেউ মনে রাখে না।  বুঝে নিও, শাড়িতে কিভাবে জড়ায় প্রথম আলো, গামছার জল গিলে নেয় মরুভূমি,  লাজুক প্রেমিকের শরীর রসায়নের ল্যাব,  বাতাসের নৌকা নেমে আসে সমুদ্র চিড়ে, পারলে আয়নার জলে ধুয়ে ফেলো সুষুম্না,  তবে কোনো প্রশ্ন করো না। ।।ঝড়।। ঝড় এখনো আসেনি,তবে হাওয়া থমকে আছে, ...

দুটি কবিতাঃ সবর্না চট্টোপাধ্যায়

১. অস্টিওপোরোসিস ক্ষয়ে গেছে হাড়। হাঁটু থেকে সরেছে ফিমার আমি আরও হেঁটে গেছি দীর্ঘ পঁচিশ বছর। এত একা। এত মুখোশের ভিড়। শব্দেরা গ্রীষ্ম তাপের কোপে কেঁদেছে অন্তহীন। সে পথে দেখা মেলেনি আর তোমার চোখের মতো, নিষ্পাপ এক ভোর! হেঁটছে কত পথ। নগ্ন দাঁড়িয়ে এক মা। এঁকে চলেছে শিল্পী হাওয়া শরীরের দুঃখ তার... ওগো, ছিন্ন পলাশ কালো হয়ে আসা বৃন্তেরা... বদলেছে চেনা সম্প্রদায়! জানোইতো, চলতে গেলে পথে কত কী হয়! ২. নাকি অভিশাপ কোনও? শব্দের সংলাপ শেষ হল। নিথর ঠোঁট দুটো জমতে জমতে…বরফের পূর্ণতায় এ যেন অবিকল চাঁদের শরীর! ঝরা পাতা ঘিরে আছে, একা কাঠের বেঞ্চ দুটো ছেঁড়া চটি...হারিয়েছে এক পাটি কোথাও কি নিটোল পায়ের ছাপ… নাকি অভিশাপ কোনও…এভাবে ছেড়ে থাকার? ===================== Sabarna Chatterjee Mukherjee Apartment-I Shalbagan P.O-Noapara P.S.-Barasat Kol-700125

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৪তম সংখ্যা ।। কার্তিক ১৪৩৩ অক্টোবর ২০২৬

সূচিপত্র ২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ।। শিবাশিস মুখার্জী ১৬ অক্টোবর : সম্প্রীতি ও ঐক্যের রাখিবন্ধন উৎসব ।। পাভেল আমান কন্যাশিশু : আগামী পৃথিবীর স্বপ্ন ।। উৎপল সরকার কামি সম্প্রদায়ের ভাষা, সাংস্কৃতিক স্মৃতি এবং অস্তিত্বের সংকট ।। ড. শিবাশিস মুখার্জী বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব গল্প ।। মুক্তিহীন কারাগার ।। মেশকাতুন নাহার গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন গল্প ।। প্রথম পরাজয় ।। সৈকত প্রসাদ রায় প্রবন্ধ ।। পঞ্চজনা (পর্ব ২) ।। কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য ।। রণেশ রায় গল্প ।। হরিপুরের কালীপুজো ।। চন্দ্রমা মুখার্জী ফিচার ।। বইয়ের দোকানে যে বৃদ্ধটি প্রতিদিন আসে ।।  শিবাশিস মুখার্জী কবিতা ।। একটা উপায় আছে ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। অপেক্ষার কুড়ি বছর ।। মোঃ নুর অণুনাটক ।। অগ্ন্যাত্মজা।। দেবাঞ্জন মোদক (রবিপ্রিয়) গল্প ।। শুভ দীপাবলী ও পাপান ।। গোপা সোম কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম ছবি ।। অঙ্কিতা পাল ( বিশ্বাস ) কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী গুচ্ছকবিতা ...

পদবি-কথা ।। দীপক পাল

পদবির সম্বন্ধে কিছু কথা প্রাচীন কালে বা আদি মধ্যযুগে নামের পাশে কোন পদবির লেজুড় ছিল না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সব দেব দেবীরা ছিল পদবি বিহীন। নামেই তারা পরিচিত ছিল। সত্য যুগেও সবাই শুধু নামেই পরিচিত ছিল। যেমন, রাজা হরিশচন্দ্র, শান্তনু শকুন্তলা, নল দময়ন্তী, সাবিত্রী সত্যবান, মান্ধাতা ইত্যাদিদের কোন পদবি ছিল না। রামায়ণে ও মহাভারতে আর ছাত্রিশটি পুরাণের চরিত্রের আমরা পদবি পাই না। এমনকি মনু বংশের প্রথম মনু স্বয়ম্ভর মনু থেকে স্বরচিষ, তামস, রৈবত, বিবস্বান, বৈবস্বত সহ মোট তের জন মনুদের পদবি ছিলনা। মুনি ঋষিদের পদবির কথা জানা যায়না। শুধু অগস্ত, বাল্মিকী, বশিষ্ঠ, বিশ্বমিত্র ইত্যাদি নামেই পরিচিত। ত্রেতা দ্বাপর যুগেও, সূর্য্য ও চন্দ্র বংশের পদবির অস্তিত্ব ছিলনা। তারা শুধু রাম লক্ষ্মণ, ভরত শত্রুঘ্ন, যুধিষ্ঠির ভীম, অর্জুন, দুর্যোধন ইত্যাদির পদবি ছিল না। কলি যুগে সম্রাট অশোক, বিক্রমাদিত্য, চানক্য, কালিদাশ, আর্যভট্ট, বরাহমিহির অপালা, গার্গীদের কোন পদবী ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর এক পত্রলেখকের বাঙালী মেয়ের পদবি সন্মন্ধে জানতে চাওয়ায় তিনি উত্তরে লিখেছিলেন, ' মেয়েরই হোক আর পুরুষেরই হোক পদবি ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন ১   ঘুম ঘুম না এলে কি বা করা যায় ? তখন কামনার ফুল বৈকুণ্ঠের খাতা  আর সোমরসের ধাক্কা সব একাকার হয়ে যায়। তখন চিন্তা উদ্ভট উদ্ভট  গুণের জায়গায় ভাগ  বিয়োগের বদলে যোগ  বেড়া টপকে টপকে যায় ।  একটার পর একটা উইকেট পড়ে যেতে থাকে আর অধিনায়ক যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ঘুম না এলে কামনার ফুল বৈকুণ্ঠের খাতা  সোমরসের ধাক্কা সব একাকার হয়ে যায়। ২    থামা  থামতে জানা সোজা নয় মোহ চারপাশ ঘিরে রাখে কখন থামতে হবে  কেউ বলে দেবে ন...

নিবন্ধ ।। বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব

বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি আবদুল্লাহ আল আদীব [বাংলাদেশের চলমান সামষ্টিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে ব্যাংক খাতের খেলাপি ঋণ, বিদ্যুৎ খাতের সক্ষমতা বনাম জ্বালানির ঘাটতি এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ও শিল্প উৎপাদনে যে প্রভাব পড়ছে, তা নিয়ে এই তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী নিবন্ধ। এই লেখায় ২০২৬ সালের সাম্প্রতিক অর্থনৈতিক ডেটা ও পরিসংখ্যান ব্যবহারের পাশাপাশি শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর সংকট উত্তরণের অভিজ্ঞতা এবং বিভিন্ন অর্থনৈতিক তত্ত্বের (যেমন: লুটপাটের অর্থনীতি, নরম বাজেট ও শোষণমূলক প্রতিষ্ঠান) আলোকে বাংলাদেশের বর্তমান বাস্তবতার একটি তুলনামূলক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা আছে। একই সাথে সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু নীতিগত সুপারিশও তুলে ধরা হয়েছে।] ভূমিকা মানবসভ্যতার ইতিহাস গভীরভাবে পাঠ করলে একটি মৌলিক দ্বন্দ্ব বারবার সামনে আসে—মানুষের প্রাত্যহিক ও জৈবিক চাহিদার সঙ্গে তার নির্মিত সামষ্টিক ব্যবস্থার সংঘাত। আদিম মানুষের জীবন ছিল প্রকৃতি, প্রয়োজন ও উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্কের ওপর নির্ভরশীল। কিন্তু সভ্যতার বিকাশের স...

২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ✍️ শিবাশিস মুখার্জী

২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ✍️শিবাশিস মুখার্জী,  কলকাতা বিশ্ববিদ্যালয়  অ্যান কারসনকে শুধু কবি বললে তাঁর সাহিত্যিক পরিচয়ের একটি অংশই ধরা পড়ে। তিনি একই সঙ্গে কবি, অনুবাদক, প্রাচীন গ্রিক সাহিত্যের গবেষক, প্রাবন্ধিক এবং পরীক্ষামূলক লেখক। তাঁর সাহিত্য এমন এক সীমানাহীন পরিসর তৈরি করে যেখানে কবিতা, গদ্য, পুরাণ, দর্শন, অনুবাদ, ব্যক্তিগত স্মৃতি এবং একাডেমিক গবেষণা পরস্পরের মধ্যে প্রবেশ করে। ফলে কারসনের রচনাকে বুঝতে হলে কেবল “তিনি কী বলতে চেয়েছেন” এই প্রশ্ন যথেষ্ট নয়; বরং দেখতে হয় তিনি কীভাবে অর্থ তৈরি করেন, কীভাবে অর্থকে ভেঙে দেন এবং কীভাবে পাঠককে অর্থের নির্মাণপ্রক্রিয়ার মধ্যে নিয়ে যান। ৮ অক্টোবর ২০২৬-এ সুইডিশ অ্যাকাডেমি তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করার ঘোষণা করে। পুরস্কারের সরকারি ব্যাখ্যায় তাঁর “সাহসী ও অভিনব সাহিত্যকর্মের” কথা বলা হয়েছে—যে সৃষ্টিকর্ম ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে এক সৃজনশীল ও খেলাচ্ছলে সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের নতুন রূপ নির্মাণ করেছে। কারসনের সাহিত্যজগতের কেন্দ্রে রয়...

গুচ্ছকবিতা ।। জননীর পাঁচ অধ্যায় ।। মইনুদ্দিন সরদার

(গুচ্ছকবিতা) জননীর পাঁচ অধ্যায় ।। মইনুদ্দিন সরদার আঁচলের আকাশ জ্বরের রাতে কপাল ছুঁয়ে জেগে থাকা দুটি হাত, ঘুমের ভেতর স্বপ্ন বুনে আগলে রাখা দিন ও রাত। ঝড় এলে যে বুক পেতে দেয়, ভোলে নিজের সব আঘাত, মায়ের আঁচল শৈশব জুড়ে ছিল আমার প্রথম প্রভাত। হাঁটতে শেখার প্রথম পথে ধরেছিল যে স্নেহের হাত, ভুলের ভেতর শাসন মিশিয়ে গড়ে তুলেছে মানবচিত্ত। অন্ধকারে পথ হারালে দেখিয়েছে আলোর প্রভাত, মায়ের চোখে দেখেছি আমি ভালোবাসার অবিরত জ্যোতিপাত। অভাব ছিল, তবু মুখে ছিল না কোনো অভিযোগের কথা, নিজে কষ্ট সয়ে দিয়েছে সন্তানের মুখে সুখের ব্যথা। ছোট্ট ঘরের চার দেয়ালে গড়ে তুলেছে স্বপ্নগাঁথা, মায়ের মতো আপন মানুষ খুঁজে পাওয়া বড়ই বৃথা। আজও যখন ক্লান্ত মনে নেমে আসে বিষণ্ন সময়, মায়ের মুখের একটুখানি হাসি জাগায় নতুন পরিচয়। পৃথিবীজুড়ে যতই দেখি সুখ-দুঃখের বিস্ময়, মায়ের আঁচলেই খুঁজে পাই নিরাপদ এক আশ্রয়। দু'হাতের প্রার্থনা ভোরের আলো ফোটার আগে জেগে ওঠে যে দুটি হাত, সন্তানেরই মঙ্গল চেয়ে কাটায় নীরব দিন ও রাত। নিজের সুখের হিসাব ভুলে রাখে ভালোবাসার পাত, মায়ের প্রার্থনায় জড়িয়ে থাকে জীবনের গভীর প্রভাত। সিজদায়...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৩তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩৩ সেপ্টেম্বর ২০২৬

  সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...

কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম

যে শহরে সন্ধ্যা নামে না হুজায়ফা ইব্রাহিম সন্ধ্যা এখন আর নামে না। অন্তত শহরে তো নয়। এখানে সন্ধ্যা আসার আগেই বাতিগুলো জ্বলে ওঠে। দোকানের সাইনবোর্ডে রঙিন আলো, রাস্তায় গাড়ির হেডলাইট, বহুতলের জানালায় একের পর এক কৃত্রিম সূর্য। আকাশে সন্ধ্যার যে নরম নীল রং একসময় ধীরে ধীরে গাঢ় হয়ে আসত, তাকে এখন খুঁজে পাওয়া কঠিন। শহর যেন অন্ধকারকে ভয় পায়। অথচ আমার ছোটবেলার সন্ধ্যাগুলো অন্ধকার দিয়েই শুরু হতো। বিকেলের শেষ আলোটা যখন উঠোনের এক কোণে এসে থেমে যেত, মা তখন দূর থেকে ডাকতেন, “বাড়ি আয়।” সেই ডাকের মধ্যে তাড়া ছিল, কিন্তু বিরক্তি ছিল না। আমি তখন খেলায় ব্যস্ত। কখনো গলির মাথায়, কখনো পুকুরপাড়ে, কখনো কারও বাড়ির সামনে। আমাদের খেলাধুলার কোনো নির্দিষ্ট সময়সূচি ছিল না। ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, মেসেজ ছিল না। ছিল শুধু সন্ধ্যা। আর মায়ের ডাক। আজ এত বছর পর মনে হয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দগুলোর একটি ছিল সেই ডাক। একসময় সন্ধ্যারও একটা গন্ধ ছিল শহরের মানুষ এখন গন্ধ ভুলে যাচ্ছে। না, সুগন্ধি নয়। মাটির গন্ধ। বর্ষার প্রথম বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ। সন্ধ্যার আগে রান্নাঘর থেকে ভেসে আসা পেঁয়াজ ভাজার গন্ধ। দূরের কোনো বাড়ি থেকে...

কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী

কুশীলব  আলাপন রায় চৌধুরী  চারিদিকের ফ্ল্যাটগুলোয় হাল-ফ্যাশানের  কত রকমারি আলো! বড়-ছোট ঘুপচি  ঘরগুলোয় এক-একটা সিনেমার দৃশ্য!  চৌকো জানালা, না টিভির স্ক্রিন? আচ্ছা,  আজকাল টিভি দেখে কেউ? দেখেছই তো!  শুনতেও পাচ্ছো। সিনেমার ভেতর সিনেমা।  গাঁক-গাঁক করে টিভি চলছে, বাপরে!  প্রতি ফ্ল্যাটের কোনো না কোনো ঘরে  কেউ না কেউ বোকা বাক্সতে বন্দী!  ওই  ফ্ল্যাটে ফুড ডেলিভারি দিয়ে  চলে গেল বাইক;  খাবারের গন্ধ ভেসে আসছে! ওদিক থেকেই কি?  নাকি অন্য ফ্ল্যাট থেকে? বেশ রিচ!  দেখতে পাচ্ছি আরেকটা ফ্ল্যাটে  কেউ রান্না নিয়ে ব্যস্তI কেউ বা...!...

বছরের বাছাই

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র

  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল।     যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে।     তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা।    যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি।    পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে।     সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

উন্মুক্ত পাগলামি ।। আশরাফুল মণ্ডল

উন্মুক্ত পাগলামি আশরাফুল মণ্ডল আহা, অপরূপ নিজস্বতার দাহ! কুঁকড়ে যায় আবহমান, সজনে পাতার বোঁটায়! ভাপওঠা ভাতের কাছে মাছি সত্তায় কী নিপুণ! তবুও ঘোর লাগা বসন্তের ডাক, হাঁকে! খেদিয়ে দেয় পা দোলানো প্রস্তাব, ওই ধুনুরি চোখ! রাংতায় মোড়া ডাকের সাজ, দে দোল দোল! হুইসেল বাজিয়ে কে রুখে দ্যায় সেই নাকছাবির রুদালি কাঁপন! খালবিল ছেঁচে পাঁচসিকের  মানত কুড়িয়ে আনে, বাংলা বাজার। ঠ্যাং নাচানো সুরে চোখ মারছে, দ্যাখো ভ্যানতারা! মুখ খোলা মানেই পাঁজরের স্রোত ভাবা যেন উগরানো টালমাটাল! ঢিল মারা প্রশ্নের রোয়াকে বক্রচোখে যেন মেধাবী কবিতা! মুছে দিও তবে লাজুক গুপ্ত রোগ, দিনরাত্রি! ভালো থেকো তোমরা বাছাধন, রং মাস সে আর কতদিন... ================    ASRAFUL MANDAL Chandidas Avenue, B-zone, Durgapur, Paschim Bardhaman, Pin - 713205,  

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬

নবপ্রভাত ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬ এই সংখ্যায় প্রকাশিত লেখাগুলোর মধ্যে প্রতি বিভাগের একজন করে নির্বাচিত লেখককে নবপ্রভাতের পক্ষ থেকে সম্মান জানানোর কথা আছে। সেই নামগুলো আগামী সংখ্যার সূচিপত্রের সঙ্গে প্রকাশিত হবে। (পাঠক হিসাবে আপনিও জানাতে পারেন আপনার ভালোলাগার কথা।) ---নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত। সূচিপত্র  প্রবন্ধ-নিবন্ধ-ফিচার  প্রবন্ধ  ।। ভয় ।। শ্রীশুভ্র প্রবন্ধ ।। প্রবীণ জনগণ ।। শ্যামল হুদাতী একাকীত্বের ছাদ থেকে পতন : অনিক দত্ত ও মানুষের নিঃশ... প্রবন্ধ ।। ধাঙড় ।। মোঃ চাঁন মিয়া ফকির প্রবন্ধ ।। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ।। কুহেলী... প্রবন্ধ ।। নারীর সম্মান ও অধিকার — অলীক কল্পনা, না... আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাষা বিজ্ঞানী অধ্যাপক প... প্রবন্ধ ।। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ।। সুমন বিপ্লব     ফিচার ।। চা দিবস ।। অশোক বন্দ্যোপাধ্যায়   ফিচার ।। বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক জীববৈচিত্...   রম্যনাটিকা ।। পাত্র দেখা ।। সুশীল বন্দ্যোপাধ্যায়   ভ্রমণকাহিনি মাজান্দারান: কাস্পিয়ান সাগরের তীর... ঝরণার গান শুনতে ।। ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কবিতা ।। মনোজকুমার রায়

জল সিঁড়ি চেক বইয়ের পাতা ফুরিয়ে যেতে থাকে -- ঝরে পড়ে বৃদ্ধ গাছটির পত্রমুকুল কাঁচা গন্ধ বেয়ে চলে সময়ের স্রোতে  সারা ভোর জেগে থাকি ঘুমের টলে তাড়া দেয় একগ্রাস অবিশ্বাসী বায়ু দিন ফুরনো লাল সূর্যের টানে নেমে আসে পাড় ছোঁয়া জল সিঁড়ি ================= মনোজকুমার রায় দঃ ঝাড় আলতা ডাউকিমারী, ধূপগুড়ি জলপাইগুড়ি -৭৩৫২১০ মো ৭৭৯৭৯৩৭৫৬৬

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৭তম সংখ্যা ।। চৈত্র ১৪৩২ মার্চ ২০২৬ ।। নারী বিষয়ক সংখ্যা

 সম্পাদকীয় দপ্তর থেকে :  শুধুমাত্র 'নারী' বিষয়ক লেখাই এই সংখ্যায় প্রকাশিত হয়েছে। অন্যান্য বিষয়ের ভালো লাগা কিছু লেখা আগামী সংখ্যার জন্য রইল। সকলকে ধন্যবাদ। ~নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত। সূচিপত্র নারীমর্যাদা ও অধিকার ।। হিমাদ্রি শেখর দাস নারীমুক্তির কালিতে লেখা ইতিহাসের কটি পাতা ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায় সাহসী এবং লড়াকু নারীরা ।। উৎপল সরকার পল গগ্যাঁর চিত্রে নারী ।। ড. সবুজ সরকার সুন্দরবনের নারীদের গল্প "নোনাজলের নীরবতা" ।। কাবেরী মাতৃত্ব অন্তকোষীয় স্থপতি ।। মেশকাতুন নাহার অপ্রয়োজনীয় ।। শ্যামাপ্রসাদ সরকার নারী: উন্নয়নের অগ্রযাত্রায় অপরিহার্য শক্তি ।। চঞ্চল পাণ্ডে নিরুদ্দেশ ।। স্বাতী রায় চৌধুরী ইলা ঘোষ : বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ।। সঙ্ঘমিত্রা দাস অক্ষরের আলো ।। জয় মণ্ডল প্রতিশোধ ।। কাবেরী মিত্র বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ।। পাভেল আমান যে পথ হারিয়েছে দূরে ।। জয়িতা চট্টোপাধ্যায় সেই লাল ফ্রকটা ।। সৈকত প্রসাদ রায় অন্য এক নারীর গল্প ।। অদিতি চ্যাটার্জি শৃঙ্গার ।। চন্দ্রকান্ত চক্রবর্তী একালের অর্জুন ।। জয়শ্রী সরকার এক সাহসিনী সিন্ধু ক...

মাসের বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৪তম সংখ্যা ।। কার্তিক ১৪৩৩ অক্টোবর ২০২৬

সূচিপত্র ২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ।। শিবাশিস মুখার্জী ১৬ অক্টোবর : সম্প্রীতি ও ঐক্যের রাখিবন্ধন উৎসব ।। পাভেল আমান কন্যাশিশু : আগামী পৃথিবীর স্বপ্ন ।। উৎপল সরকার কামি সম্প্রদায়ের ভাষা, সাংস্কৃতিক স্মৃতি এবং অস্তিত্বের সংকট ।। ড. শিবাশিস মুখার্জী বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব গল্প ।। মুক্তিহীন কারাগার ।। মেশকাতুন নাহার গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন গল্প ।। প্রথম পরাজয় ।। সৈকত প্রসাদ রায় প্রবন্ধ ।। পঞ্চজনা (পর্ব ২) ।। কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য ।। রণেশ রায় গল্প ।। হরিপুরের কালীপুজো ।। চন্দ্রমা মুখার্জী ফিচার ।। বইয়ের দোকানে যে বৃদ্ধটি প্রতিদিন আসে ।।  শিবাশিস মুখার্জী কবিতা ।। একটা উপায় আছে ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। অপেক্ষার কুড়ি বছর ।। মোঃ নুর অণুনাটক ।। অগ্ন্যাত্মজা।। দেবাঞ্জন মোদক (রবিপ্রিয়) গল্প ।। শুভ দীপাবলী ও পাপান ।। গোপা সোম কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম ছবি ।। অঙ্কিতা পাল ( বিশ্বাস ) কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী গুচ্ছকবিতা ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

বিজয়ন্ত সরকার

    নির্ভয়া খুঁড়ে আসা শরীরে লাগায় স্রোত তীব্রতা কোনোদিন লগ্নজাত ছিলনা, জরা হয় লুঠ । বিক্রি হয়ে যাওয়া খবরটা পুরোনো থেকে তোলপাড়... যেভাবে সময় উপত্যকা আজ । ওরা টেনে নিয়ে গিয়ে ছুঁড়ে দিলেই ক্ষেপনাস্ত্র যৌবন পায় । এরপর একবগগা... অজ্ঞাত চুমুর বদলে চিরে-ছিঁড়ে দিতে হয় । ধর্ম পেট না ভরাতে পারলে জল হয়ে যাক । সাহস বেঁধে-বেঁধে সাঁকো, বিনিময়ে প্রজাপতির ভিড় বাড়ুক । ...এবং মাথা নুইয়ে নেওয়াদের ইন্তেকাল । পাতায়-শাখায় দেখা মনোত্তমা ঝরা-ঘাম শিউলি... দিনশেষে পাতে রোদ সাজায় রোধহীন । কাল্পনিক চরিত্ররা এখনও চোখে চোখ ঠুকেই বেঁচে থাকে স্বরচিত ।                     ........................ বিজয়ন্ত সরকার মিলন পাড়া, রায়গঞ্জ উত্তর দিনাজপুর

আমাদের শিক্ষাব্যবস্থা ও গোলামির ভয়ংকর ফাঁদ…।। আবদুল্লাহ আল আদীব

আমাদের শিক্ষাব্যবস্থা ও গোলামির ভয়ংকর ফাঁদ … আবদুল্লাহ আল আদীব     ক্ষমতা ও শোষণের ঐতিহাসিক বিবর্তন : প্রস্তরযুগ থেকে জ্ঞাননিয়ন্ত্রণের যুগ … মানবসভ্যতার ইতিহাসকে যদি একটিমাত্র প্রশ্ন দিয়ে পড়া যায় , তবে সেই প্রশ্নটি হতে পারে — ক্ষমতা কার হাতে এবং সেই ক্ষমতা কীভাবে ব্যবহৃত হয়েছে ? কৃষির আবির্ভাবের আগে মানুষের জীবন ছিল মূলত শিকার , সংগ্রহ ও পারস্পরিক সহযোগিতানির্ভর । কৃষির বিকাশের সঙ্গে জমি , উদ্বৃত্ত উৎপাদন ও সম্পত্তির ধারণা তৈরি হলো । সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নিল সামাজিক শ্রেণিবিভাগ , করব্যবস্থা , শ্রমের বিভাজন এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব । ক্ষমতা আর কেবল শারীরিক শক্তির বিষয় রইল না ; তা হয়ে উঠল সম্পদ ও মানুষের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা । প্রাচীন মিশর , সুমের , ব্যাবিলন , পারস্য , গ্রিস ও রোম — বিভিন্ন সভ্যতা তাদের নিজস্ব রাষ্ট্র ও সাম্রাজ্য গড়ে তুলেছিল । সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ , দখল , কর ও শ্রমের নিয়ন্ত্রণ । বিজিত জনগোষ্ঠীর ওপর কর্তৃত্ব প্রতিষ...

নিবন্ধ ।। বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব

বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি আবদুল্লাহ আল আদীব [বাংলাদেশের চলমান সামষ্টিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে ব্যাংক খাতের খেলাপি ঋণ, বিদ্যুৎ খাতের সক্ষমতা বনাম জ্বালানির ঘাটতি এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ও শিল্প উৎপাদনে যে প্রভাব পড়ছে, তা নিয়ে এই তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী নিবন্ধ। এই লেখায় ২০২৬ সালের সাম্প্রতিক অর্থনৈতিক ডেটা ও পরিসংখ্যান ব্যবহারের পাশাপাশি শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর সংকট উত্তরণের অভিজ্ঞতা এবং বিভিন্ন অর্থনৈতিক তত্ত্বের (যেমন: লুটপাটের অর্থনীতি, নরম বাজেট ও শোষণমূলক প্রতিষ্ঠান) আলোকে বাংলাদেশের বর্তমান বাস্তবতার একটি তুলনামূলক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা আছে। একই সাথে সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু নীতিগত সুপারিশও তুলে ধরা হয়েছে।] ভূমিকা মানবসভ্যতার ইতিহাস গভীরভাবে পাঠ করলে একটি মৌলিক দ্বন্দ্ব বারবার সামনে আসে—মানুষের প্রাত্যহিক ও জৈবিক চাহিদার সঙ্গে তার নির্মিত সামষ্টিক ব্যবস্থার সংঘাত। আদিম মানুষের জীবন ছিল প্রকৃতি, প্রয়োজন ও উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্কের ওপর নির্ভরশীল। কিন্তু সভ্যতার বিকাশের স...

কবিতাগুচ্ছ ।। অপ্রাপ্য দেবতার আখ্যান ।। আবদুল্লাহ আল আদীব।

অপ্রাপ্য দেবতার আখ্যান আবদুল্লাহ আল আদীব   আপনি প্রেম হয়েই জন্মেছিলেন…   আজকেও দেখলাম স্বপ্নময় রাতে— সৃষ্টির অদৃশ্য প্রাতে সময় দোলাচলে জন্ম নিচ্ছে। আঁধারের ভেতরে আঁধার। হঠাৎ এক তেজোদৃপ্ত বিন্দু প্রচণ্ড বিস্ফোরণে জ্বলে উঠলো। তার দাহে জন্ম নিলো অসংখ্য নক্ষত্র ও ব্রহ্মাণ্ডের সাথে বৃষ্টির ফোঁটার মতো কোমল ও মুক্তোর মতো জ্বলজ্বলে একটি সত্তা। তার নিগূঢ় দ্যুতি আমাকে ধীরে ধীরে টেনে নিচ্ছিলো তারই অনামা অস্তিত্বের দিকে। দেখলাম— ব্রহ্মা বসুধার রূপরেখা আঁকছেন, আর সেই রূপরেখার গোপন বীজাক্ষরে লিখে দিলেন একটি নাম— “জারিফ”। ঠিক সেই মুহূর্তে সৃষ্টির সমস্ত আলো এক প্রেমের অর্থে অনুবাদিত হলো।       জারিফ: অপ্রাপ্যতার পবিত্র দেবতা…   পূজারিরা অর্ঘ্য দিচ্ছেন, শিবের চরণে নৈবেদ্যের থালা। যজ্ঞাগ্নিতে আপনার মুখ ভেসে ওঠে। আমি ধুতুরার বদলে হৃদয়, দুধের বদলে নিজের রক্ত নিবেদন করি। তীব্র উন্মাদনায় দিতে চাই আত্মাহুতি। যখনই হাত বাড়াই, আপনার নৈঃশব্দ্য উঠে দাঁড়ায় এক বিরাট মন্দিরের মতো—...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৩তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩৩ সেপ্টেম্বর ২০২৬

  সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...

পদবি-কথা ।। দীপক পাল

পদবির সম্বন্ধে কিছু কথা প্রাচীন কালে বা আদি মধ্যযুগে নামের পাশে কোন পদবির লেজুড় ছিল না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সব দেব দেবীরা ছিল পদবি বিহীন। নামেই তারা পরিচিত ছিল। সত্য যুগেও সবাই শুধু নামেই পরিচিত ছিল। যেমন, রাজা হরিশচন্দ্র, শান্তনু শকুন্তলা, নল দময়ন্তী, সাবিত্রী সত্যবান, মান্ধাতা ইত্যাদিদের কোন পদবি ছিল না। রামায়ণে ও মহাভারতে আর ছাত্রিশটি পুরাণের চরিত্রের আমরা পদবি পাই না। এমনকি মনু বংশের প্রথম মনু স্বয়ম্ভর মনু থেকে স্বরচিষ, তামস, রৈবত, বিবস্বান, বৈবস্বত সহ মোট তের জন মনুদের পদবি ছিলনা। মুনি ঋষিদের পদবির কথা জানা যায়না। শুধু অগস্ত, বাল্মিকী, বশিষ্ঠ, বিশ্বমিত্র ইত্যাদি নামেই পরিচিত। ত্রেতা দ্বাপর যুগেও, সূর্য্য ও চন্দ্র বংশের পদবির অস্তিত্ব ছিলনা। তারা শুধু রাম লক্ষ্মণ, ভরত শত্রুঘ্ন, যুধিষ্ঠির ভীম, অর্জুন, দুর্যোধন ইত্যাদির পদবি ছিল না। কলি যুগে সম্রাট অশোক, বিক্রমাদিত্য, চানক্য, কালিদাশ, আর্যভট্ট, বরাহমিহির অপালা, গার্গীদের কোন পদবী ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর এক পত্রলেখকের বাঙালী মেয়ের পদবি সন্মন্ধে জানতে চাওয়ায় তিনি উত্তরে লিখেছিলেন, ' মেয়েরই হোক আর পুরুষেরই হোক পদবি ...

কবিতা -- এষা চক্রবর্তী

ফেলে আসা স্মৃতি কত পথ পেরিয়ে এসেছি তবু, মনে হয় পাবো কী তোমায়? কোথাও গিয়ে মনে হয় তুমি আসবে ফিরে আবার আমি সেই হারিযে যাওয়া দিনগুলো আবার পেতে চাই। যতক্ষণ না রাত্রিতে ঘুম আসে ততক্ষণ, সেই হারিয়ে যাওয়া স্মৃতি গুলো মনে করি। কিছুক্ষণ ভাবার পরেই মনে হয়, সে কথাগুলোর মধ্যে সবই ভুল। না,সবভুল হতে পারে না। সেই হারিয়ে যাওয়া স্বপ্ন,ইচ্ছা, আশা,আকাঙ্খা আবার আমাদের  পূর্ণ হবে। তুমি আসবে তো? আমি তোমার অপেক্ষায় রইবো। আমার হারিয়ে যাওয়া স্মৃতি আমি তোমায় ভালোবাসি । ================== নাম-এষা চক্রবর্তী ঠিকানা-১৫/এ,শিতলাতলা লেন,কুতুবপুর মালদা ইংরেজবাজার পিন নং-৭৩২১০১ ইমেল আইডি- esha2946@gmail.com ফোন নং-৯৪৭৫০৯৪৮০০