তিনটি কবিতা ।। দিবাকর সেন আসলে তুমি বলে কিছু নেই পৌষালি পাণ্ডুর রং, পশ্চিমে মিলিয়েছে সবে, মায়া মায়া চাঁদের আলোয় শিশিররা জোনাকি হবে, তখন… এইখানে পাশে এসে বসো— কিছুক্ষণ নীরবতা লিখি, বিরকিটির ধীর ম্লান জলে প্রহরের তারা খসো দেখি। কোজাগরী আলপনা শেষে, মন্দিরে সাজবাতি জ্বলো। বিরকিটি সদা বয়ে যায় সঙ্গে কি 'তুমি' রও বল? বরং, বাস্তবে কখনোই এসো না, রোজকার রাত এসে যাক, নদীদের সব বাঁকে বাঁকে , কবিতারা অপূর্ণ থাক। নিদ্রাদহন আজব অনিদ্রা জাকিয়ে ধরে, ঢুলু ঢুলু চোখ, স্বপ্ন নয়, জাগ না নয় — কেমন এক ঘোর কাজ করে। চেতনা–অবচেতনার কবে-কার সারসগুলো সব গুগলি খুঁটে খায়, কিশোরী রাত ঋতুবতী হয়, নৈশ শিবিরের আলো বুজে যায়। আধপোড়া কাঠ জ্বলছে ব্যর্থতায়, বাতাসে বিষণ্নতা বাড়ে। মোহ–প্রেম–প্রতিহিংসা নয় — কি যে এসে ভরে! যুদ্ধ নয়, শান্তি নয় — বিদ্রোহী স্তব্ধতা কাজ করে। শিশির-জাপন দিনভর জমিয়েছো উত্তাপ, প্রতীক্ষার শিশিরে ভিজেছ অস্ফুটে ধানখেতের আলে সবটুকু রোদ শুষে গিলেছো — রাতভর পুড়বে বলে? তুমি, জোনাকি, কীসের তারনায়- অ্যান্ড্রোমেডায় চ্যালেঞ্জ ছুড়ে দাও, শতাব্দীর হিমাকৃত রাতে জ্যোতিষ্ক জ...
জাতিস্মর আশীষ কুমার বিশ্বাস গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু । তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম । কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি ! এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন । সে বাড়িতে কিছু ...